১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৈকত নাসিরের ‘ঘুরাই চলো মনের হুইল’

গানটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সৈকত নাসির।

সৈকত নাসিরের ‘ঘুরাই চলো মনের হুইল’
‘ঘুরাই চলো মনের হুইল’ গানের দৃশ্য। ছবি: নির্মাতা সৈকত নাসিরের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 11:25 AM

Updated : 10 Sep 2026, 12:44 PM

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও হাসান এস ইকবালের কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান ‘ঘুরাই চলো মনের হুইল’।   

ভিজ্যুয়ালাইজার ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। গানের কথা লিখেছেন মানিক মাহমুদ ও এন এম রাতুল। 

গানের ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন নির্মাতা সৈকত নাসির। তাতে মডেল হয়েছেন যাহের আলভী ও অলংকার চৌধুরী। 

গানটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নাসির। 

তিনি বলেন, "দীর্ঘদিন পর সিনেমাটিক স্টাইলে নতুন একটি মিউজিক ভিডিও তৈরি করলাম। প্রচারের পর থেকেই গানটিতে নাচের মুভমেন্ট, ক্যামেরা ও শটের ভিন্নতা নিয়ে দর্শকরা বেশ প্রশংসা করছেন।"   

‘দেশা দ্য লিডার’, ‘পাষাণ’, ‘হিরো-৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’ ও ‘ক্যাসিনো’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন নাসির। ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্র বানিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নির্মাতা জানিয়েছেন, ‘মাসুদ রানা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে এগোচ্ছেন তিনি।