১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুত্রকে সঙ্গে নিয়ে বিজ্ঞাপনচিত্রে আমিন খান

বিজ্ঞাপনচিত্রে পিতা-পুত্রের হৃদয়গ্রাহী খুনসুটি দেখা যাবে।

পুত্রকে সঙ্গে নিয়ে বিজ্ঞাপনচিত্রে আমিন খান
মার্সেলের বিজ্ঞাপনের শুটিং চলাকালে চিত্রনায়ক আমিন খান ও তার ছেলে ঈশান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক আমিন খান। 

এই বিজ্ঞাপনে তার ১০ বছর বয়সি পুত্র ঈশানকেও পর্দায় দেখা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্সেল।

বিজ্ঞাপনচিত্রে পিতা-পুত্রের হৃদয়গ্রাহী খুনসুটি দেখা যাবে, যা শিগগিরই বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমিন খান ভক্তরা।

চিত্রনায়ক আমিন খান বলেন, ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে।  

"মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি পূর্বের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন।"

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন আমিন খান। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয়তাও পান। দীর্ঘদিন ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এর প্রতিনিধিত্ব করছেন তিনি।

এর আগে ওয়ালটনের ‘নন-স্টপ মিলিয়নেয়ার’ ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনে অ্যাকশন হিরো হিসেবে উপস্থিত হয়েছিলেন এই চলচিত্র তারকা।

আমিন খান সিনেমা ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’সহ অনেক সিনেমায়।

ব্যক্তিগত জীবনে স্নিগ্ধা খানের সঙ্গে সংসার পেতেছেন তিনি। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও করপোরেট জগত নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক।

এদিকে বাবার পথেই হাঁটছে আমিন খানের কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও মার্সেল এয়ার কন্ডিশনারের (এসি) একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলো সে।