Published : 11 Aug 2026, 07:00 PM
অভিনেত্রী সোহানা সাবার বিয়ের খবর প্রকাশ্যে এল দেড় বছর পর।
তার স্বামী ফয়সাল সামাদ পেশায় একজন ব্যবসায়ী। গতবছর পারিবারিকভাবেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।
দীর্ঘদিন খবরটি গোপন রাখার পর অবশেষে নিজেই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সাবা। তবে বিয়ের সুনির্দিষ্ট তারিখ সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি তিনি।
বিজিএমইএর সাবেক সহসভাপতি ফয়সাল সামাদের সঙ্গে সোহানা সাবার প্রেমের সম্পর্ক প্রায় সাড়ে পাঁচ বছরের। সেই ধারাবাহিকতায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠাকিতা সারা হয়।
ফয়সাল সামাদ রপ্তানিমুখী পোশাক কারখানা সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে ১০ বছরের সংসার ছিল সাবার। তাদের একটি সন্তান রয়েছে। ফয়সাল সামাদেরও এটি দ্বিতীয় বিয়ে।
মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা করেন সোহানা সাবা।
‘খেলাঘর’ মুক্তির পরের মাসে মুক্তি পায় ‘আয়না’। এরপর একে একে অভিনয় করেন ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’ সিনেমায়।
ভারতে কাজ করেন ‘ষড়্রিপু’, ‘এপার–ওপার’ এবং আরেকটি নাম ঠিক না হওয়া সিনেমায়।
সবশেষ আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমায় অভিনয় করেছেন সাবা।