১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

থিয়েটারকর্মীর জীবনসংগ্রামের সিনেমা ‘পথ’

সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পথ’।

থিয়েটারকর্মীর জীবনসংগ্রামের সিনেমা ‘পথ’
নিয়ামুল মুক্তা ও আসাদুজ্জামান দুলাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 09:32 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

থিয়েটার কাঁধে বয়ে বেড়ানো একজন শিল্পীর জীবন এবং তার নাটক নিয়ে পথ চলার গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র 'পথ'।

সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। কেবল পরিচালনা নয়, চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।    

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আসাদুজ্জামান দুলাল।    

এক ঘণ্টা ৫৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি গেল মাসে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র মিলেছে।  

সিনেমাটি নিয়ে নিয়ামুল মুক্তা বলেন, "এক থিয়েটার কর্মীর জীবনসংগ্রাম এবং তার নাটকের পথ চলার নানামুখী গল্পকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে 'পথ' সিনেমার কাহিনী। সিনেমাটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাবে।"

‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনাও করেছেন নির্মাতা নিজে।

২০২০ সালে মুক্তি পায় এই নির্মাতার প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী', এরপর ২০২৩ সালে মুক্তি পায় 'রক্তজবা' সিনেমা। সিনেমাটি সেরা চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে।

এদিকে মোশাররফ করিমকে নিয়ে মুক্তির অপেক্ষায় এই নির্মাতার ‘বৈদ্য’ নামের আরও একটি সিনেমা। এছাড়াও 'চলনবিলের মানিক' নামের আরও একটি কাজে হাত দিয়েছেন তিনি।