০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘সাইকো’ এবার ওটিটিতে

পূজা চেরী ও জিয়াউল রোশান জুটি বাঁধেন এই সিনেমায়।

‘সাইকো’ এবার ওটিটিতে
‘সাইকো’ সিনেমার পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 09:04 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

প্রেক্ষাগৃহে চার বছর আগে মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘সাইকো’ চলচ্চিত্র এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।

এ সিনেমায় জুটি বেঁধেছিলেন পূজা চেরী ও জিয়াউল রোশান। ২০২২ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

সিনেমার গল্পে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান থেকে একজন মন্ত্রীর মেয়েকে অপহরণের ঘটনা দেখা যায়। সবার ধারণা, মন্ত্রীর কোনো পুরোনো শত্রুর প্রতিশোধের শিকার হয়েছেন তার মেয়ে। 

তবে গল্প যত এগোতে থাকে, ঘটনাটি কেবল রাজনৈতিক শত্রুতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর মধ্যেই আবির্ভাব ঘটে এক রহস্যময় যুবকের, যিনি একজন ‘সাইকো’।

পূজা ও রোশান ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান খান রিও, রোজী সিদ্দিকী, সুব্রত।