[ গ্লিটজ ] ভরপুর অ্যাকশনে রাজের ‘ইনফিনিটি টু’ আসছে ঈদে গত বছরের ‘দামাল’ সিনেমার পর দীর্ঘবিরতি। কোরবানির ঈদে সেই বিরতি ভেঙ্গে পর্দায় আসছেন হালের আলোচিত অভিনেতা শরীফুল রাজ। তবে প্রেক্ষাগৃহে নয়, এই অভিনেতার দেখা মিলবে ওটিটির পর্দায়। তার ‘ইনফিনিটি টু’ ওয়েব সিরিজটি সাজানো হয়েছে সাত পর্বে। ওই সিরিজের টিজারও এসেছে ইউটিউবে। যেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে দেখো গেছে রাজকে। ‘ইনফিনিটি টু’র চিত্রনাট্য লিখেছেন ম্যাকস রহমান; পরিচালানা করেছেন মেহেদি হাসিব। গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৬:০১, ১০ জুন ২০২৩ | আপডেট: ১৬:০১, ১০ জুন ২০২৩ bdnews24