১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে প্রচারে আসছে তিন বন্ধুর ‘শাদী মোবারক’

‘শাদী মোবারক’ ধারাবাহিক শুরু হবে ৩ অগাস্ট থেকে।

অবশেষে প্রচারে আসছে তিন বন্ধুর ‘শাদী মোবারক’
‘শাদী মোবারক’ নাটকের দৃশ্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 10:54 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

মোশাররফ করিম, শামীম জামান এবং আ খ ম হাসান তিন অভিনেতাকে নিয়ে ‘শাদী মোবারক’ নামের যে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছিল গেল বছরের ডিসেম্বরে, সেই নাটকটি অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। 

নাটকটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩ অগাস্ট রোববার থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে ধারাবাহিকটি।

‘শাদী মোবারক’ নাটক পরিচালনা করেছেন শামীম জামান। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।

নাটকে দেখা যাবে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান।

বড় ভাইয়ের গাত্রবর্ণ কালো হওয়ায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইরা বিয়ে করতে পারবে না। যা নিয়ে বাধে বিপত্তি।

নাটকটি নিয়ে শামীম জামান জানিয়েছেন, ‘শাদী মোবারক’ একটি পারিবারিক হাস্যরসাত্মক গল্প, যেখানে দৈনন্দিন সম্পর্ক, ভুল বোঝাবুঝি ও মমতার গল্পে সাজানো হয়েছে।  

‘শাদী মোবারকের’ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রোবেনা রেজা জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয় রাজ।

আরও পড়ুন:

তিন বন্ধুর 'শাদী মোবারক'