বাবা হয়েছেন নিলয়
মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।
কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
ফেইসবুকে নিজের বাবা হওয়ার খবর নিলয় জানিয়েছেন বৃহস্পতিবার রাতে।
অভিনেতা বলেছেন, মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।
মেয়েকে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেইসবুকে নিলয় পোস্ট করেছেন। পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
সেই পোস্টে মন্তব্যের ঘর উপচে উঠেছে নিলয়ের শুভাকাঙ্খীদের অভিনন্দন বার্তায়।
এক দশকের ক্যারিয়ারে নিলয় ব্যস্ত সময় পার করেন নাটকে অভিনয় করে। তার একটার পর একটা নাটক জনপ্রিয় হয়েছে ইউটিউবে, থাকে ট্রেন্ডিংয়েও।
