১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হলিউড-বলিউডের ২ হাজারের বেশি মুভি টফি’তে

টফির গ্রাহকরা মাসে ৯৯ টাকায় সাবস্ক্রিপশন ও পেমেন্টের মাধ্যমে এসব মুভি দেখতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

বাংলাদেশের দর্শকদের জন্য হলিউড-বলিউডের দুই হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। 

রোববার প্ল্যাটফর্মটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, ক্রিটিকালি অ্যাক্লেইমড চলচ্চিত্র এবং জনপ্রিয় সব সিরিজ নিয়ে ‘প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট’ সহজলভ্য করতে এ উদ্যোগ অ্যাপটির।

টফির গ্রাহকরা মাসে ৯৯ টাকায় সাবস্ক্রিপশন ও পেমেন্টের মাধ্যমে এসব মুভি দেখতে পারবেন। এছাড়াও এতে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ ছাড়েরও সুযোগ পাবেন তারা।

পাশাপাশি গ্রাহকরা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস এর মত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো’গুলোও দেখার সুযোগ পাবেন। টফিতে সব বয়সীদের উপযোগী আয়োজন থাকছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও ব্যবহারকারীর জন্য আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করব।”

লায়নসগেট প্লে’র পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভবী পারিখ বলেন, “সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা ফিল্মসহ অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার মাধ্যমে আপনার দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এ অংশীদারত্ব।”