১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোলা ও নিলয় একসঙ্গে গাইলেন ‘কিসমত’

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

দোলা ও নিলয় একসঙ্গে গাইলেন ‘কিসমত’
‘কিসমত’ গানের দৃশ্যে শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 09:18 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

কণ্ঠশিল্পী দোলা রহমান ও ‘ডি রকস্টার’ নিলয়ের দ্বৈত গান ‘কিসমত’ প্রকাশ্যে এসেছে।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে রোববার থেকে শোনা যাচ্ছে গানটি।  

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আদিব কবিরের সুর ও সংগীতে গানটির র‍্যাপ অংশেও তার উপস্থিতি রয়েছে। তানিম রহমান অংশুর পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে শিল্পীদের পাশাপাশি নৃত্যশিল্পীরাও অংশ নিয়েছেন। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। 

গানটি নিয়ে শিল্পী দোলা জানিয়েছেন, নাচের আবহ ফুটিয়ে তুলতেই গানটি তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, "সিনেমার আইটেম গানের আমেজ রেখে গানটি তৈরি করা হয়েছে। আসিফ ভাইয়ের কথা ও আদিবের সুর-সংগীতে কাজটা ভালো হয়েছে।"  

আগে ‘ময়না’ শিরোনামের একটি গানে একসঙ্গে পাওয়া গিয়েছিল দোলা ও নিলয়কে।   

গায়ক নিলয় বলেন, "‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। 'কিসমত 'ও দারুণ গান। গানটির শুটিংয়ের সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার বিশ্বাস শ্রোতারা গানটি উপভোগ করবেন।" 

গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল জানিয়েছেন, আগের কাজের মত এই গানটিও শ্রোতাদের আনন্দ দেবে।

তিনি বলেন, "‘ময়না’র পর আমরা আরও একটি নাচের গান করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। কথা অনুযায়ী অংশু ভালো ভিডিও তৈরি করেছেন।"

ইউটিউবের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাচ্ছে।