১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফাহমিদা নবীর নতুন তিনটি গান, আমেজ নব্বই দশকের

গানগুলো প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’ থেকে বের করা হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 11:17 AM

Updated : 26 Aug 2026, 05:31 PM

নতুন বছরে নতুন তিনটি গানের খবর দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। 

সম্প্রতি তিনি তিনটি গান রেকর্ড করেছেন। গানগুলোর শিরোনাম হল-‘দুখের দলিল’, ‘তাই করি’ এবং ‘আসলো না বৃষ্টি’। 

তিনটি গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ, সুর করেছেন শামস সুমন। এখন চলছে এই তিন গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণের কাজ চলছে।

নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, “নব্বইয়ের দশকের মেলোডি সব সময় রয়ে যাবে। তিনটি গানের মধ্যেই নব্বইয়ের দশকের ছাপ রয়েছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। গানগুলোর কথা বেদনার হলেও মডার্ন একটা ভাইভ রাখা হয়েছে।”

গানগুলো প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’ থেকে বের করা হচ্ছে বলে জানিয়েছেন এই গায়িক। 

তিনি বলেনম গানগুলো শিগগিরই পর্যায়ক্রমে প্রকাশ পাবে।