১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে ‘ঈদতন্ত্র’

আরিফুল ইসলামের লেখা নাটকটি পরিচালনা করেছেন বাপ্পী আলমগীর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 11:50 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

ঈদে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হবে ‘ঈদতন্ত্র’। 

আরিফুল ইসলামের লেখা নাটকটি পরিচালনা করেছেন বাপ্পী আলমগীর।

ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২৫ মিনিটে এটি প্রচারিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরিফুল ইসলাম বলেন, "ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মানবিক মুহূর্তে। পরিবারকে সময় দেওয়া, বড়দের সম্মান করা এবং ছোটদের আনন্দে অংশ নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও, তা যেন সম্পর্ককে দূরে ঠেলে না দেয়-এই বার্তাই তুলে ধরা হয়েছে নাটকটিতে।"

নাটকে অভিনয় করেছেন শায়নি দেওয়ানজী, শতাব্দী ওয়াদুদ, শুভ্রা বিশ্বাস, শাহানা সুমি, সিনথিয়া, আবিদ, মোশারফ পলাশ, তানভীর আহমেদসহ আরও অনেকে।