১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জীবনবোধের সিনেমা ‘ঝরা পাতার চিঠি’, অভিনয়ে পার্থ বড়ুয়া

বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা চলবে এ চলচ্চিত্রের প্রদর্শনী।

জীবনবোধের সিনেমা ‘ঝরা পাতার চিঠি’, অভিনয়ে পার্থ বড়ুয়া
‘ঝরা পাতার চিঠি’ চলচ্চিত্রের দৃশ্যে পার্থ বড়ুয়া। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’। 

শায়লা রহমানের পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দুই দিন প্রদর্শিত হবে সিনেমাটি। 

‘ঝরা পাতার চিঠি’ চলচ্চিত্রের দৃশ্যে পার্থ বড়ুয়া। ছবি: পরিচালকের সৌজন্যে। 

‘ঝরা পাতার চিঠি’ চলচ্চিত্রের দৃশ্যে পার্থ বড়ুয়া

এক বিজ্ঞপ্তিতে পরিচালক শায়লা রহমান জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।  

‘ঝরা পাতার চিঠি’ চিত্রনাট্যে উঠে এসেছে এমন এক মানুষের আত্ম অনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন।    

শায়লা রহমান বলেন, “‘ঝরা পাতার চিঠি’ মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই আমাদের বাস্তবতার মুখোমুখি করবে। নানা প্রশ্নের মুখোমুখি করবে।”   

গানের পাশাপাশি একসময় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। দুই বছর আগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেড ইন চিটাগং’-এও তিনি ছিলেন ।   

দীর্ঘদিন পর আবার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন পার্থ। 

‘ঝরা পাতার চিঠি’ চলচ্চিত্রের দৃশ্যে পার্থ বড়ুয়া। ছবি: পরিচালকের সৌজন্যে। 

‘ঝরা পাতার চিঠি’ চলচ্চিত্রের দৃশ্যে পার্থ বড়ুয়া

পার্থ বলেন, “আমাদের গল্পটি সমসাময়িক। জীবনবোধের চিত্র এখানে উঠে এসেছে। ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত চলচ্চিত্রটি দর্শকদের মনোজগতের জটিল আবেগ ও সিদ্ধান্তের গভীরে নিয়ে যাবে।”

‘ঝরা পাতার চিঠি’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈত্রী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটির প্রযোজক তাপস দাস ও কামাল বায়েজিদ।