১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের নাটক ও টেলিফিল্ম, অভিনয়ে একাল-সেকালের শিল্পীরা

ঈদের দিন থেকে পরের এক সপ্তাহ ধরে নাটক-টেলিফিল্ম প্রচার হবে বিভিন্ন টেলিভিশন স্টেশনে।

ঈদের নাটক ও টেলিফিল্ম, অভিনয়ে একাল-সেকালের শিল্পীরা
'চেয়ারম্যানের বিয়ে' নাটকের দৃশ্য। ছবি: টেলিভিশ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 04:50 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

প্রতিবছরের মত এবার রোজার ঈদ ঘিরেও টেলিভিশন স্টেশনগুলোয় প্রচার হবে নতুন নাটক ও টেলিফিল্ম।

বিটিভি, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, মাছরাঙায় দেখা যাবে বেশ কিছু একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম।

ঈদের দিন থেকে শুরু করে কোনো কোনো চ্যানেলে পরবর্তী এক সপ্তাহ ধরে এসব নাটক-টেলিফিল্ম দেখা যাবে। এছাড়া একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা নিয়েছে টেলিভিশন স্টেশনগুলো। 

এসব নাটকে অভিনেতা মোশাররফ করিম, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার চঞ্চল চৌধুরী, ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, জান্নাতুল সুমাইয়া হিমিসহ আরও অনেককে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে। এসব নাটক-টেলিফিল্মের খোঁজ তুলে ধরছে গ্লিটজ।

বিটিভির নাটক  

ঈদের দিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক 'মিস একাল মিস্টার সেকাল'। এটি রচনা করেছেন শায়ের খান, প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।  

এটিএন বাংলায় দুই নাটক 

রাত ৮টা ৫০ মিনিটে দেখা যাবে 'ভালোবেসে অবশেষে'। এটি পরিচালনা করেছেন হানিফ সংকেত। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। 

'মালেক পাগলা' শিরোনামের নাটক দেখা যাবে রাত ১১টায়। পরিচালনা করেছেন সকাল আহমেদ, অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জান্নাতুল সুমাইয়া হিমি ।

চ্যানেল আইয়ে চার নাটক, এক ধারাবাহিক 

রুবেল হাসানের পরিচালনায় চ্যানেল আইয়ে দুপুর আড়াইটায় প্রচার হবে নাটক 'বেশি বলে বুলবুলি ২'। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। 

'ফ্যামিলি ম্যান' শিরোনামের নাটক প্রচার হবে বিকেল সাড়ে ৪টায়। এটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ, পরিচালনায় মোস্তফা কামাল রাজ। 

নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা আক্তার মিঠু, এজাজুল ইসলাম।

'সখিনা' শিরোনামের নাটক প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে শ্যামল মাওলা ও মৌসুমী মৌ। 

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'সরল সত্যবাদী'। এটি রচনা করেছেন আসাদ সরকার, পরিচালনায় আছেন সালাহউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাইকা আহমেদ। 

ঈদের দিন থেকে টানা আট দি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক কঙ্গ থেকে বঙ্গ। এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয় আছেন আফজাল হোসেন, ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা।

এনটিভিতে তিন একক নাটক, দুই ধারাবাহিক  

 রাত ৮টায় প্রচার হবে নাটক 'জামাল কবিরাজ'। এটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। অভিনয়ে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি। 

'সত্য মতিন' নাটকটি দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনায় আছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও আইশা খান। 

রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক 'হোস্ট'। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। রচনা করেছেন অনামিকা মন্ডল, পরিচালনা করেছেন নিকুল কুমার মণ্ডল।  

ঈদের দিন থেকে সাত দিন দুপুর দেড় টায় প্রচার হবে নাটক কুলীন সমাচার। এটি রচনা করেছেন বৃন্দাবন দাশ, পরিচালনা সালাহউদ্দীন লাভলু। অভিনয় আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার।

'পা পিছলে আলুর দম' শিরোনামের ধারাবাহিক নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখা যাবে নাটকটি। এটি রচনা মনসুর রহমান চঞ্চল, পরিচালনা রাকেশ বসু। অভিনয় মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর।

বাংলাভিশনে চার একক, তিন ধারাবাহিক

ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে 'তিন কানা' নাটক। এটি পরিচালনা আলমগীর সাগর, অভিনয় মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া। 

'বউ মন বোঝে না' নাটক প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয়ে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও মিহি আহসান।

পরিচালনা জুবায়ের ইবনে বকরের পরিচানায় রাত ৯টা ২৫ মিনিটে দেখা যাবে 'মিস্টার পরিস্কার' নাটক। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।

'মনের বয়স ১৬' নাটক দেখাবে রাত ১০টা ৪৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন মহিন খান, অভিনয়ে আছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।

ঈদের দিন থেকে সপ্তম দিন বিকেল সাড়ে ৪টায় দেখা যাবে নাটক 'কাজের মেয়ে অরিন'। এটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এটি পরিচালনা করেছেন মিতুল খান। অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ বাগদাদি।

'অডিও ফাঁস' নাটকটিও দেখা যাবে ঈদের সাত দিন। এটি প্রচার হবে রাত ৮টা ৪০ মিনিটে। এটি পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন এজাজুল ইসলাম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন।

আরটিভিতে দুই একক নাটক, এক ধারাবাহিক  

সহিদ উন নবীর পরিচালনায় ঈদের দিন থেকে সপ্তম দিন সন্ধ্যা ৭ টায় প্রচার হবে নাটক 'মুশকিল আসান'। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম।

মেহেদী হাসান জনির পরিচালনায় রাত সাড়ে ৮ টায় দেখা যাবে নাটক 'বিদেশী প্রোডাক্ট'। এতে অভিনয় করেছেন আরশ খান ও  সুনেরাহ বিনতে কামাল।

'চেয়ারম্যানের বিয়ে' শিরোনামের নাটক দেখা যাবে রাত সাড়ে ৯টায়; পরিচালনা করেছেন আসাদুজ্জামান। অভিনয় আছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।

মাছরাঙা টেলিভিশনে তিন নাটক 

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি জুটি বেঁধে অভিনয় করেছেন 'ব্ল্যাক লাভ' শিরোনামের নাটকে। এটি দেখা যাবে রাত ৮টায়।  

'গুডলাক' শিরোনামের আরেকটি নাটক দেখা যাবে রাত ১০টা ২০ মিনিটে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

অভিনয় নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটি বেঁধে অভিনয় করেছেন 'ম্যাজিক বস' নাটকে। এটি প্রচার হবে রাত সাড়ে ১১টায়।