১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ বছর পর ‘জয়া আর শারমিন’ আসছে

প্রেক্ষাগৃহে মে মাসে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।

পাঁচ বছর পর ‘জয়া আর শারমিন’ আসছে
‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য। ছবি : পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 11:23 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

পুরো বিশ্ব যখন কোভিড মহামারীর আগ্রাসনে, তখন মাত্র ১৫ দিনের মধ্যে সারা হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্যধারণের কাজ।

পাঁচ বছর পর সেই সিনেমাটি আলোর মুখ দেখতে চলেছে। দুই নারীর সম্পর্কের গল্পের সিনেমা ‘জয়া আর শারমিন’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী মাসে।

বিজ্ঞপ্তিতে সিনেমা মুক্তির খবর জানিয়েছেন পরিচালক পিপলু।

‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য। ছবি : পরিচালকের সৌজন্যে। 

‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য

মাত্র ১৫ দিনে সীমিত লোকবল নিয়ে মহামারির সময়ে শুটিং করা হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমার। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী।

পিপলু বলেন, “মহামারীর সময় একটি বাড়িতে আটকে পড়ে জয়া ও শারমিন নিজেদের মধ্যে তৈরি করে নেয় ছোট্ট এক জগৎ। সেই আবদ্ধ জগতে তারা নিজেদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেন। তবে বাইরের কঠিন বাস্তবতায় সেই সম্পর্কে ফাটলও ধরতে শুরু করে। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মিশেলে গড়ে উঠেছে সিনেমার আখ্যান।"  

‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য। ছবি : পরিচালকের সৌজন্যে। 

‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য

 একাকীত্ব কিভাবে দুই নারীর সম্পর্কে ভরসা ও নির্ভরতার জন্ম দেয় সেই গল্প সিনেমায় বলা হয়েছে জানিয়েছেন পিপলু। 

“সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলোও ফুটে ওঠেছে।" 

‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য। ছবি : পরিচালকের সৌজন্যে। 

‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্য

সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, "দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত–প্রতিঘাত আর অনুক্ত অনুভূতির ডকুমেন্টেশন। অদ্ভুত এক সময়ে শুট করা ছোট্ট একটি সিনেমা, তবে দর্শকের অনুভূতিতে নাড়া দেবে বলে আশা করি।" 

সিনেমার গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু ও জয়া। সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।