০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঈদে জোভান-তটিনীর ‌‘মন ফড়িং’, ত্রিভূজ প্রেমের গল্প

ঈদে ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‌‘মন ফড়িং’।

ঈদে জোভান-তটিনীর ‌‘মন ফড়িং’, ত্রিভূজ প্রেমের গল্প
‘মন ফড়িং’ নাটকের দৃশ্য। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 10:04 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে ত্রিভুজ প্রেম ও বিরহের গল্পে ঈদের জন্য ‘মন ফড়িং’ নামের নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।  

নাটকটির গল্প ও চিত্রনাট্যও তিনি করেছেন। ঈদ ঘিরে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উৎসবের জন্য ২০টি বিশেষ নাটকের আয়োজনে সাজাচ্ছে চ্যানেলটি। যার মধ্যে অন্যতম হচ্ছে ‘মন ফড়িং’। 

‘মন ফড়িং’ নাটকের গল্প নিয়ে নির্মাতা রাফাত বলেন, বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন, একই এলাকার প্রভাবশালী এক ব্যবসায়ীর মেয়ে রেখা। মিরাজ নামের এক ছেলেকে পছন্দ করেন রেখা। মিরাজ ও রেখার প্রেম এবং এনজিওকর্মী সুমনকে ঘিরে এগিয়ে যাবে নাটকটি। 

ত্রিভুজ প্রেম অথবা বিরহের এই গল্পটি দর্শকদের পছন্দ হবে বলে মনে করেন নির্মাতা।  

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলমসহ অনেকে। এর সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ।