১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুইফটের নতুন স্টুডিও অ্যালবামের ঘোষণা এল নাটকীয়ভাবে

সুইফটের টিম সোশাল মিডিয়ায় ১২টি ছবি পোস্ট করে নতুন অ্যালবাম আসার গুঞ্জনের সূত্রপাত করে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 09:06 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

নতুন অ্যালবামের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট।

সিএনএন লিখেছে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের সুইফটের ১২তম স্টুডিও অ্যালবামের এই ঘোষণা এসেছে নাটকীয়ভাবে।

সুইফটের টিম সোমবার সোশাল মিডিয়ায় ১২টি ছবি পোস্ট করে নতুন অ্যালবাম আসার গুঞ্জনের সূত্রপাত করে। 

একই সময় সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয় মধ্যরাত ১২টা ১২ মিনিট পর্যন্ত কাউন্টডাউন।

এবারের নতুন অ্যালবামের নাম ঘোষণা করা হয় কেলসির পডকাস্টের একটি ক্লিপ দিয়ে। এছাড়া প্রকাশের সঙ্গে সঙ্গে সুইফটের ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

তবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশের তারিখ এখনো জানানো হয়নি।

রেকর্ড গড়া দ্য ইরাস ট্যুরের পর গান থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন সুইফট। ইরাস ট্যুর শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে। ওই ট্যুরে ৫৩টি শহরে ১৪৯টি শো করেছেন সুইফট।