১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে শর্তে আরিয়ানের সিনেমায় অভিনয় করতে পারেন শাহরুখ

শাহরুখ বলেন, “কী করতে হবে সেটা এখনকার ছেলেমেয়েদের বোঝানো খুব কঠিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ছেলে আরিয়ান খানের পরিচালনায় শাহরুখ খান কি আগামীতে সিনেমায় অভিনয় করবেন? ভক্তের এই প্রশ্নের উত্তরে শাহরুখ যে উত্তর দিয়েছেন, তাতে মিশে ছিল অভিনেতার রসবোধ।

ছেলেকে উদ্দেশ্য করে শাহরুখ বলেন, “কাজ করতে পারি, যদি সে আমার মেজাজ সমালাতে পারে।”

এনডিটিভি লিখেছে, শাহরুখ তার ভক্তদের এ কথা বলেছেন এক্সে ‘আস্কএসআরকে’ সেশনে। 

সেখানে শাহরুখ আরো বলেছেন, যদি আরিয়ান তাকে নিয়ে কাজ করার মত সমর্থ্যবান হয়, তাহলে ছেলের নির্দেশনায় ক্যামেরার সমানে দাঁড়াতে তার আপত্তি নেই।

কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। বিতর্কিত চুম্বন দৃশ্য, রাণবীর কাপুরের ধূমপানসহ কয়েকটি বিষয়ে মুক্তির পরপরই আলোচিত ও সমালোচিত হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। 

এছাড়া মানহানির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে দুই কোটি রুপির ক্ষতিপূরণ দাবিতে মামলা ঠুকে দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

‘দ্য ব্যাডস অব বলিউডের’ সিকুয়েল আসছে কি না-শাহরুখের কাছে এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। 

একজন বলেন, “স্যার, দয়া করে আরিয়ান খানকে বলুন যে আমরা ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর সিক্যুয়েল দেখতে চাই।”

অকপট জবাবে শাহরুখ বলেন, “কী করতে হবে সেটা এখনকার ছেলেমেয়েদের বোঝানো খুব কঠিন। তবে আমি নিশ্চিত যে ও নিশ্চয়ই এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছে।”

কন্যা সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় অভিনয়ের বিষয়েও ওই সেশনে কথা বলেছেন শাহরুখ। মেয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে শাহরুখ বলেন, “একেবারে নিজের মত মনে হয়েছে।”

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত ‘কিং’ সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত

হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।