Published : 19 Mar 2026, 10:52 PM
এবারের ঈদের এক বিশেষ আড্ডা আয়োজনে অতিথি হয়ে আসছে দেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।
বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে ওই অনুষ্ঠান।

এই আড্ডায় ববিতা বলবেন তার অভিনয়জীবনের গল্প, নায়িকা হয়ে ওঠার গল্প, বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও দর্শকদের সামনে তুলে ধরবেন। পাশাপাশি ঈদ উদযাপনের গল্পও করবেন।
অনুষ্ঠানপি উপস্থাপনা করছেন অভিনেতা শফিউল আলম বাবু, প্রযোজনায় রয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও ঈদের দিন ও তৃতীয় দিনও প্রচার হবে এই অনুষ্ঠানের আরও দুইটি পর্ব। যেখানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে অংশ নেবেন দুই প্রজন্মের একগুচ্ছ তারকারা।

এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী খুরশিদ আলম, অভিনেতা নীরব আহমেদ, অভিনেত্রী আইনুন নাহার পুতুল, কন্ঠশিল্পী তানিয়া সুলতানা লিজা, মুহিন খান।
এই দুই পর্বের আড্ডা অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল। পর্ব দুটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক।

আয়োজকরা জানিয়েছে, দুই প্রজন্মের শিল্পীদের গল্প, গান আর প্রাণখোলা স্মৃতিচারণে সাজানো এই আড্ডা ঈদের আনন্দকে দর্শকদের কাছে আরও উজ্জ্বল করে তুলবে বলেই প্রত্যাশা আমাদের।