Published : 22 Sep 2025, 02:00 PM
ভার্চুয়াল কে-পপ তারকাদের সদস্যদের মানহানি করার জন্য এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে ৫ লাখ ইউয়ান (৩৬০ ডলার) জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত।
দ্য কোরিয় টাইমস বলছে, ‘প্লেভ’ নামের এই কে-পপ গ্রুপটির পাঁচ সদস্যের কেউ মানুষ নন, তারা ভার্চুয়াল চরিত্র। যারা দক্ষিণ কোরিয়ায় বেশ জনপ্রিয়। এসব চরিত্র নির্মাণ করা হয়েছে মোশন-ক্যাপচার প্রযুক্তি দিয়ে অজ্ঞাতনামা পারফরমারদের কণ্ঠ ও অ্যানিমেশন ব্যবহার করে।
গত বছর, প্লেভের এজেন্সি অনলাইন প্ল্যাটফর্মে তাদের গ্রুপ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জন্য একজন সোশাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করে।
আদালত এই রায় দেয় চলতি বছরের মে মাসে; আর আদালতের ওয়েবসাইটে ওই রায় প্রকাশ হয়েছে চলতি মাসে।
চলতি বছরের মে মাসে আদালত এই রায় দেয়। চলতি মাসে আদালতের ওয়েবসাইটে সেই রায় প্রকাশ করা হয়েছে।
২০২৩ সালে আত্মপ্রকাশ করে ‘প্লেভ’। এই কে-পপের সবচেয়ে সফল ভার্চুয়াল তারকাদের মধ্যে অন্যতম। তাদের ইউটিউব চ্যানেলে এক মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। নিয়মিতভাবে মিউজিক ভিডিও ও ব্লগ পোস্ট করে তারা।

২০২৪ সালের জুলাই মাসে, অভিযুক্ত ব্যক্তি প্লেভকে উদ্দেশ করে ‘আপত্তিকর’ মন্তব্যসহ একাধিক পোস্ট করেন। কোরিয়া টাইমসের বলছে, এর মধ্যে এমন মন্তব্যও ছিল, ‘ভার্চুয়াল সদস্যদের পেছনের মানুষেরা আসলে কুৎসিত হতে পারে’ এবং তাদের মধ্যে ‘সাধারণ কোরীয় পুরুষের মত একটা ভাব’ রয়েছে।
অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তার মন্তব্যগুলো কাল্পনিক চরিত্রদের উদ্দেশ করে বলা, আসল মানুষগুলো তার লক্ষ্য নন।
কিন্তু আদালত এই যুক্তি খারিজ করে দিয়ে বলেছে, “যদি একটি চরিত্র ব্যাপকভাবে কোনো বাস্তব ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে বলে স্বীকৃত হয়, তাহলে সেই চরিত্রের ওপর আক্রমণও আসল ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।”
অভিযুক্ত ব্যক্তি তখন দাবি করেছিলেন, যেহেতু এই পপ ব্যান্ডটি ভার্চুয়াল চরিত্রদের নিয়ে গড়ে তোলা হয়েছে এবং তাদের কোনো ব্যক্তি পরিচয় নেই। তাই ‘প্লেভের’ সদস্যদের মানহানি হয়নি।
তবে আদালত ওই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে।
প্লেভের এজেন্সি ‘ভ্লাস্ট’ পাঁচজনের দলের প্রতি পারফরমারের জন্য ৬৫ লাখ ইউয়ান ক্ষতিপূরণ চেয়েছিল। তাদের মতে, মন্তব্যগুলো শিল্পীদের মানসিক যন্ত্রণার কারণ হয়েছিল। তবে আদালত জনপ্রতি ১ লাখ ইউয়ান ক্ষতিপূরণের আদেশ দিয়েছে।
ভ্লাস্ট এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে। তারা বলেছে, এই মামলাটি ভার্চুয়াল সদস্যদের মানহানির ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।