১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

বর্তমান চার ডেপুটি গভর্নরের মধ্যে নূরুন নাহারের মেয়াদ বুধবার শেষ হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন
সরোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 05:27 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নরের দায়িত্ব দিয়েছে সরকার।

বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। 

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ডেপুটি গভর্নর পদে সরোয়ার হোসেনের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে তিন বছর।

বাংলাদেশ ব্যাংকের এতদিন চার জন ডেপুটি গভর্নর ছিলেন। তারা হলেন— নূরুন নাহার, হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ।

তাদের মধ্যে নূরুন নাহারের মেয়াদ ১ জুলাই শেষ হবে; মঙ্গলবারই তার শেষ কর্মদিবস।