১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম থেকে সাত দিনে ৬৮ ফ্লাইট বাতিল

শুক্রবার বাংলাদেশ বিমানের তিনটি, এয়ার এরাবিয়ার ছয়টি এবং ইউএস বাংলার পাঁচটি করে ফ্লাইট বাতিল হয়েছে।

চট্টগ্রাম থেকে সাত দিনে ৬৮ ফ্লাইট বাতিল
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 12:42 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে  চট্টগ্রামে সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে শুক্রবার মোট ১৪টি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য দিয়েছে  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বহির্গমন, একটি আগমনী, এয়ার এরাবিয়ার তিনটি করে মোট ছয়টি এবং ইউএস বাংলার তিনটি বহির্গমন ও দুইটি আগমনী ফ্লাইট বাতিল হয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহায় বিমান চলাচল বন্ধ রয়েছে।  তবে মাস্কাট ও জেদ্দাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।

ইব্রাহীম জানান, শুক্রবার মাস্কাট থেকে সালাম এয়ারওয়েজের ওভি-৪০১, ওভি-৪০৩ ফ্লাইট দুটি চট্টগ্রাম এসে ওভি-৪০২ এবং ওভি-৪০৪ হয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে।

বাংলাদেশ বিমানের বিজি- ১৩৬ জেদ্দা থেকে চট্টগ্রামে এসে বিজি-১৩৫ হয়ে পুনরায় জেদ্দা গেছে।

এছাড়া ইউএস বাংলার বিএস-৩২২ ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম এসে বিএস-৩২১ হয়ে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি তিনটি করে বর্হিগমন ও আগমনী ফ্লাইট বাতিল হয়।

এরপর ১ মার্চ তিনটি বর্হিগমন ও সাতটি আগমনী, ২ মার্চ চারটি বর্হিগমন, একটি আগমনী, মঙ্গলবার চারটি বর্হিগমন তিনটি আগমনী, বুধবার ছয়টি বর্হিগমন ও পাঁচটি আগমনী ফ্লাইট এবং বৃহস্পতিবার সাতটি আগমনী, দুইটি বহির্মন ফ্লাইট বাতিল হয়েছে।