Published : 28 Nov 2025, 12:32 PM
চট্টগ্রামে 'ছিনতাইকারীর' ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।
নগরীর কোতোয়ালী থানার জেলা পরিষদ ভবনের উল্টোদিকের সড়কে এ ঘটনা ঘটে বলে ওসি আবদুল করিম জানিয়েছেন।
নিহত যুবক মো. ইসমাইলের লক্ষ্মীপুরে তার বাড়ি হলেও থাকতেন নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায়। শহরে ভ্রাম্যমান চা বিক্রেতা ছিলেন তিনি।
ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সাইকেল চালিয়ে ফিরিঙ্গী বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল।
“জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মুখী সড়কে তাকে তিন জন ছিনতাইকারী পথরোধ করে। এসময় তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইসমাইল।”
গুরতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি করিম জানিয়েছেন।