১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বসত ঘরে মিলল এক লাখ ইয়াবা

র‌্যাবের ভাষ্য, মনোয়ারা ও তার পরিবারের সদস্যরা মাদক কারবারে সম্পৃক্ত।

বসত ঘরে মিলল এক লাখ ইয়াবা
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 01:26 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

চট্টগ্রামের আনোয়ারার একটি বসত ঘরে র‌্যাবের তল্লাশিতে মিলেছে এক লাখ পিস ইয়াবা।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ পারুয়া পাড়ায় এ অভিযানে গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪৩ বছর বয়সী মনোয়ারা বেগম ওই এলাকার আনোয়ার মাঝির স্ত্রী।

র‌্যাবের ভাষ্য, মনোয়ারা ও তার পরিবারের সদস্যরা মাদক কারবারে সম্পৃক্ত। কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করেন।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা মজুদের খবরে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে পারুয়া গ্রামে আনোয়ার মাঝির বাড়িতে অভিযানে যায়। এসময় বাড়িতে থাকা কয়েকজন পালিয়ে গেলেও মনোয়ারাকে আটক করে র‌্যাব সদস্যরা।

মনোয়ারার দেখানো খাটের নিচে পলিথিন মোড়ানো অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।