Published : 05 Sep 2026, 05:17 PM
চট্টগ্রামে নিজ বাসা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি হিজড়াদের একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত।
শনিবার নগরীর খুলশী থানার শহীদ মিনার কলোনি থেকে তার লাশ করে পুলিশ।
মৌসুমী নামে এ হিজড়ার আনুমানিক বয়স ৫৫ বছর।
খুলশী থানার ওসি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মৌসুমীর শিষ্যরা বাসায় গেলে গেইট বাইরে থেকে বন্ধ দেখে ভেতরে প্রবেশ করেন। এরপর বিছানায় উপুড় হয়ে শোয়া দেখতে পান এবং পুলিশকে খবর দেন।”
মৌসুমীর গলায় ‘একটি কালো দাগ’ থাকার কথা জানিয়ে ওসি বলেন, “আশেপাশে সিসি ক্যামেরার ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।