০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

"এতে ট্রেন ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে ট্রাক উল্টে যায় এবং লাইন বন্ধ থাকে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 11:33 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গেছে বালুবাহী একটি ট্রাক।

রোববার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনার পর সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাহাড়িকা এক্সপ্রেস আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়তাকিয়ায় চিনকি আস্তানার কাছে বালুবাহী ট্রাকটি চলন্ত পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। 

"এতে ট্রেন ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে ট্রাক উল্টে যায় এবং লাইন বন্ধ থাকে। সাড়ে ১০টার দিকে আবার ট্রেনটি ছেড়ে গেছে।"