১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘প্রতিবেশীর ছুরিকাঘাতে’ একজনের মৃত্যু

“হানিফ ও  সালাউদ্দিনের মধ্যে ঠুনকো বিষয় নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হতো; শুক্রবারও হয়,” বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 11:27 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

চট্টগ্রামের দোহাজারীতে ‘কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে’ এক ব্যক্তির মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৪২)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা; থাকতেন চন্দনাইশ উপজেলার দিয়ারকূল খান সামানপাড়ায়।

পুলিশ বলেছে, দোহাজারী পৌরসভার দিয়ারকূল এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খান সামানপাড়া এলাকায় ইদ্রিসের বাড়ির সামনে কথা কাটাকাটির জেরে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করেন ইদ্রিসের চাচাতো ভাই হানিফ। 

“সালাউদ্দিনকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

ওসি বলেন, হানিফ ও  সালাউদ্দিন দুই প্রতিবেশী। ঠুনকো বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। এর জেরে শুক্রবারও তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে হানিফ তাকে ছুরিকাঘাত করে। 

“এ ঘটনায় হানিফের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”