১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সপ্তম দিনে চট্টগ্রামে মনোনয়নপত্র নিলেন ১৯ জন

এলডিপি সভাপতি অলি আহমেদের ছেলে ওমর ফারুক মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-১৪ আসন থেকে।

সপ্তম দিনে চট্টগ্রামে মনোনয়নপত্র নিলেন ১৯ জন
চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার দুই সন্তান ব্যারিস্টার তানজিরুল ইসলাম এবং অ্যাডভোকেট শারভিয়া শাওলিন ইভান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

তফসিল ঘোষণার সপ্তম দিনে এসে চট্টগ্রাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন। এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে মোট ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। 

এলডিপি সভাপতি অলি আহমেদের ছেলে ওমর ফারুক বৃহস্পতিবার চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসন থেকে মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এ আসনে অতীতের নির্বাচনগুলোতে অলি আহমেদ বিএনপি এবং এলডিপি থেকে নির্বাচন করেছিলেন।  

চট্টগ্রাম নগরীর পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এদিন তিনজন এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনজনসহ মোট ছয় জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়া চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান। 

বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে জামায়াত ইসলামীর মোহাম্মদ আবদুল মালেক চৌধুরী ও আপ বাংলাদেশ সমর্থিত মোহাম্মদ ইমাম উদ্দিন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে জামায়াত ইসলামীর মো. আবু নাছের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ও স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মা ফরম নিয়েছেন। 

এদিকে চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করলেও সেখান থেকে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

বুধবার এ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুর পক্ষে আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 

এদিকে ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আছেন- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক ও জামায়াত ইসলামীর মোহাম্মদ ফরিদ আলম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে এলডিপি সভাপতি অলি আহমেদের ছেলে ওমর ফারুক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, জামাল হোসেন ও মুজিবুর রহমান, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী।