১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লোহাগাড়ায় ২ বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে পড়াশোনা করতেন।

লোহাগাড়ায় ২ বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় দুই বাসের সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় পড়া একটি বাস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 02:01 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২০ বছর বয়সি সুরাইয়া জান্নাত চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোনাপাড়া এলাকার আরিফুল রহমানের মেয়ে। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহনের বাসের সাথে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয় চুনতি বাজার এলাকায়।

“ওই ঘটনায় কলেজছাত্রী সুরাইয়া জান্নাত গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পূরবী পরিবহনের বাসের যাত্রী ছিলেন।”

স্থানীয় বাসিন্দা ও লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুই বাসের কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানান ওসি। 

পুলিশ বাস দুটি জব্দ করলেও দুই বাসের চালকই ঘটনার পর পালিয়ে গেছে।