১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রলার ডুবে সমুদ্রে ভাসতে থাকা ৫ জেলে উদ্ধার

‘দিশারী-২’ এর নাবিকরা তাদের জীবিত উদ্ধার করে নিয়ে আসে।

ট্রলার ডুবে সমুদ্রে ভাসতে থাকা ৫ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে উত্তাল সমুদ্রে ডুবে যায় মাছ ধরা একটি ট্রলার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার পর সেটির পাঁচ জেলেকে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দরের একটি ‘পাইলট ভ্যাসেল’।

বুধবার দুপুরে বন্দরের বর্হিনোঙরে উত্তাল সমুদ্রে ট্রলারটি ডুবে গেলে ভাসতে থাকা জেলেদের উদ্ধার করে ওই এলাকায় থাকা ‘পাইলট ভ্যাসেল’ ‘দিশারী-২’ এর নাবিকরা।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “ট্রলারটি ডুবে গিয়ে পাঁচজন সমুদ্রে ভাসছিল। দিশারী-২ এর নাবিকরা তাদের জীবিত উদ্ধার করে নিয়ে আসে।”

কয়কদিন ধরে বিরূপ আবহাওয়ার মধ্যে উত্তাল রয়েছে সাগর। নোয়াখালীর সুবর্ণচরের মাছ ধরা ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য গিয়েছিল।