Published : 21 Mar 2026, 04:52 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ঈদের দিন সকালে নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক আইয়ুব। তিনি চট্টগ্রাম নগরীতে থাকতেন। ঈদের সকালে তিনি নিজ বাড়ি কুমিল্লাতে যাচ্ছিলেন প্রাইভেট কার চালিয়ে।
এনামুল হক আইয়ুব ‘অর্ণব করপোরেশন’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে গাড়ি চালিয়ে তিনি চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।
“নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায় গাড়িটি। ঘটনাস্থলে এনামুল হক আইয়ুব মারা যান।”
দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও গাড়িটি উদ্ধার করে।