Published : 02 May 2026, 07:33 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু ও দুজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার কুমিরা এলাকায় একটি ভাঙ্গারি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরমান (২৫)। পুলিশ আহত দুজনের নাম জানাতে পারেনি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিরায় রয়েল গেইটের কাছে পুরনো লোহা বিক্রির দোকানে একটি অক্মিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আরমান ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সাংবাদিকরা বলেন, বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত ও পুরনো লোহা সেখানে বিক্রি করা হয়। আরমান পুরনো লোহা সংগ্রহ করে সেখানে বিক্রির কাজ করতেন।