১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বসন্ত উৎসব, ‘সংস্কৃতিবান্ধব রাষ্ট্র’ গঠনের আকাঙক্ষা

আয়োজনের মধ্যে ছিল উচ্চাঙ্গসংগীত, দলীয় সংগীত, একক-দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, আবৃত্তি ও কথামালা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 10:32 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

চট্টগ্রামের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে হয়ে গেল বসন্ত উৎসব।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ উৎসবে ছিল উচ্চাঙ্গসংগীত, দলীয় সংগীত, একক-দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, আবৃত্তি ও কথামালা। 

আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর উদ্বোধনী আবৃত্তি দিয়ে শুরু হয় প্রভাতী আয়োজন। এরপর উচ্চাঙ্গ সংগীত রাগ বাসন্তী পরিবেশন করেন গৌরি নন্দী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ বলেন, “শীত শেষে বসন্তের আগমন প্রকৃতি ও আমাদের উদ্বেলিত করে। বোধন প্রতিবছর বসন্ত উৎসব উদযাপনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। আমরা একটি সংস্কৃতিবান্ধব রাষ্ট্র গঠন করতে চাই।”

‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে আর. কে মিউজিক একাডেমি। একক সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী লাবন্য সরকার, শর্মিষ্ঠা দেব, স্বপ্নীল বড়ুয়া ডানা ও এলিন দাশ। 

দ্বৈত সংগীত পরিবেশন করে অনুপম দেবনাথ পাভেল ও বৈশাখী নাথ।  দলীয় নৃত্যে অংশ নেয় ‘দি একাডেমী অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স’, ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’, আলোড়ন ডান্স একাডেমি’, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি ও বিবেকানন্দ সঙ্গীত নিকেতন। 

একক আবৃত্তিতে ছিলেন সুছন্দা ঘোষ চৌধুরী, রীমা দাশ, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত, অর্পিতা দাশ, পৃথুলা চৌধুরী। 

সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। মহড়া পরিচালনায় ছিলেন অরিত্র রোদ্দুর ধর ও প্রিয়ন্তী বড়ুয়া।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সন্দীপন সেন একা, সুতপা মজুমদার, পাতা দে বৃষ্টি, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, যারীন সুবাহ্। মিঠুন ঢাকীর পরিচালনায় দলীয় ঢোল বাদনের মাধ্যমে উৎসবের সমাপন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, বোধনের সাবেক সভাপতি আবদুল হালিম দোভাষ, সুজিত রায়, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, শিশু সাহিত্যিক লিটন চৌধুরী, সহ-সভাপতি আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুন, অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহ, অর্থ সম্পাদক অনিমেষ পালিত, জাহিদুল ইসলাম, দেবলীনা চৌধুরী, হোসনে আরা নাজু, অর্পিতা চৌধুরী, স্মরণ ধর, শ্লোক, মাহাদী, বর্ণ, অভিজিৎ, মোহাম্মদ তাহসিন, ঋতু দে, অপু মজুমদার ও অনির্বাণ বণিক।