১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে দুই বিমানযাত্রীর ব্যাগে মিলেছে ৬৩০ কার্টন সিগারেট

দুই যাত্রী বিজি-১২৮ ফ্লাইটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 10:53 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যপ্রাচ্য থেকে আসা দুই বিমানযাত্রীর ব্যাগ থেকে ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে ওই দুজন চট্টগ্রাম বিমানবন্দরে নামেন। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া (এনএসআই) তথ্যে বিমান বন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স দলের সদস্যরা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে। সেসময় তাদের কাছ থেকে ৬৩০ কার্টন মন্ড সিগারেট ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইব্রাহীম খলিল। 

তিনি বলেন, উদ্ধার করা সিগারেট ও মোবাইলের দাম সাড়ে ১৩ লাখ টাকা। এ ঘটনায় দুই যাত্রীকে সতর্কও করা হয়েছে।