১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামের আগুন নিভল ২ ঘণ্টা পর

মূল কারখানার বাইরে টিনশেড গুদামে আগুন লাগে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 12:43 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক গার্মেন্টস লিমিটেডের ওই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল কারখানার বাইরে টিনশেড গুদামে আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বর্তমানে আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে গুদামে থাকা কারখানার ঝুট কাপড় পুড়েছে তুলে ধরে আবদুল মান্নান বলেন, আগুনের উৎস ও ক্ষতি তদন্ত করে বলা যাবে।