১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সৈকত বারে আগুন

কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 11:43 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চট্টগ্রামের স্টেশন রোডে পর্যটন করপোরেশনের সৈকত বার ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সংস্থার আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী খলিলুর রহমান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় জানিয়ে তিনি বলেন, “বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই বারের আট লাখ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে গেছে।”

আওয়ামী লীগ সরকারের পতনের দিন সৈকত বারে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছিল।