১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চন্দনাইশে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

মৃতদেহের গলায় এবং শরীরে দাগ দেখা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 01:57 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

চট্টগ্রামের চন্দনাইশে এক বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানাইমাদারি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। 

মারা যাওয়া ১৯ বছর বয়সী সাদীয়া সুলতানা আলফি ওই গ্রামের মিজানুর রহমান ওরফে রিদুয়ানের স্ত্রী। এ ঘটনায় পুলিশ রিদুয়ানকে আটক করেছে। 

চন্দনাইশ থানার এসআই আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের ডাইনিং রুম থেকে আলফির লাশ উদ্ধার করা হয়। আর রিদুয়ান আরেকটি কক্ষে দরজা বন্ধ করে বসে ছিলেন।”

মৃতদেহের গলায় এবং শরীরে কিছু দাগ দেখা গেছে জানিয়ে এসআই আমজাদ বলেন,  তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে জানতে ময়নাতদন্ত প্রতিবেদন দরকার।  

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আশেপাশের লোকজন ওই বাসায় গিয়ে বাথরুমে আলফির লাশ দেখতে পান। এসময় রিদুয়ান সবাইকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন এবং লাশ গোসল করিয়ে ডাইনিং রুমে এনে রাখেন।