১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাটহাজারীর দুই জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার

দুজনের কারও পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুটি জায়গা থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট ও পৌরসভার আলমপুর এলাকা থেকে লাশ উদ্ধারের কথা জানান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

দুজনের কারও পরিচয় জানা যায়নি। লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তারেক আজিজ বলেন, মদুনাঘাট বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে হালদা নদীর সংযোগস্থলে স্লুইস গেইটের নিচে ৩০ বছরের এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে সেটি উদ্ধার করে।

“ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

অপরদিকে পৌরসভার আলমপুর এলাকার একটি পুকুরের পাড় থেকে ৫৫ বছরের এক পুরুষের লাশ উদ্ধারের তথ্য দিয়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে।”