১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলীর তীরে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

“মধ্যবয়সি ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বাঁ পা ভাঙা, গোড়ালিতে জখমের মত দেখা গেছে।”

কর্ণফুলীর তীরে অজ্ঞাতপরিচয় নারীর লাশ
চট্টগ্রামের কর্ণফুলী নদী, ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 12:38 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

“মধ্যবয়সি ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বাঁ পা ভাঙা, গোড়ালিতে জখমের মত দেখা গেছে।”

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পরিচয় শনাক্তের জন্য তার আঙুলের ছাপ সংগ্রহ করা হবে বলে জানান ওসি।