১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঝড়ো ইনিংসে রাত্নায়েকের ‘প্রথম’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার এই নবীন ব‍্যাটসম‍্যান।

ঝড়ো ইনিংসে রাত্নায়েকের ‘প্রথম’
পাভান রাত্নায়েকে। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 05:34 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ষষ্ঠ ওভারে যখন ক্রিজে গেলেন পাভান রাত্নায়েকে ততক্ষণে বিদায় নিয়েছেন দুই ওপেনার। নিজের কাজ বুঝে নিয়ে পাল্টা আক্রমণ চালালেন নবীন ব‍্যাটসম‍্যান। ফিরে যাওয়ার আগে দলকে দিয়ে গেলেন বড় সংগ্রহের ভিত। চমৎকার এই ইনিংসের পুরস্কার পেলেন রাত্নায়েকে। 

পাল্লেকেলেতে বৃহস্পতিবার একপেশে ম‍্যাচে ১০৫ রানে জিতেছে শ্রীলঙ্কা। ২২৬ রানের লক্ষ‍্য দিয়ে ওমানকে ১২০ রানে থামিয়েছে স্বাগতিকরা। 

এতে বড় ভূমিকা রেখেছেন রাত্নায়েকে। ২৮ বলে এক ছক্কা ও আট চারে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ব‍্যাটসম‍্যান। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম ফিফটি।

আন্তর্জাতিক ক্রিকেটের ছোট্ট ক‍্যারিয়ারে প্রথমবার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন রাত্নায়েকে।       

ম‍্যাচ শেষে এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান বললেন, সহজাত ক্রিকেট খেলেই সফল তিনি।

“আজকের উইকেট ভালো ছিল। আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি। আমি স্পিন খেলতে পছন্দ করি, তবে স্ট্রাইক বদল করে খেলার চেষ্টা করেছি। দলের মেজাজ খুব ভালো, সবাই সবাইকে সাহায‍্য করে।”