১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হার বাংলাদেশের

কলম্বো টেস্টের চতুর্থ দিনে ছয় ওভারের আগেই ম্যাচ শেষ, টেস্ট ক্রিকেটের ২৫ বছরে ৪৭টি ইনিংস পরাজয় হলো বাংলাদেশের।

ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হার বাংলাদেশের
আগের তিন ইনিংসের হতাশা পেছনে ফেলে ৫ উইকেট শিকার করেন জায়াসুরিয়া। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 02:04 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

ম্যাচের চতুর্থ দিনে শনিবার ছয় ওভারের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর কেবল ১৮ রান।

সিরিজের আগের তিন ইনিংসে ব্যর্থ প্রাবাথ জায়াসুরিয়ার স্বরূপে ফিরে শিকার করেন ৫ উইকেট। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ বার এই স্বাদ পেলেন এই বাঁহাতি স্পিনার। 

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাসকে (১৪) দিনের শুরুতেই ফেরান জায়াসুরিয়া। পরের ওভারে ফেরান তিনি নাঈম হাসানকে। এরপর নিজের বলে তাইজুল ইসলামের ক্যাচ নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট।

শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেনকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন থারিন্ডু রাত্নায়াকে।

বিসিবি কদিন ধরে উদযাপন করছেন টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। এর মধ্যেই এলো টেস্ট ক্রিকেটে ৪৭তম ইনিংস ব্যবধানের হার। 

দুই দল এখন লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজটি শুরু বুধবার। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮ 

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৪.২ ওভারে ১৩৩ (আগের দিন ১১৫/৬) (লিটন ১৪, মিরাজ ৫, তাইজুল ৬, ইবাদত ৬, নাহিদ ০*; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জায়াসুরিয়া ১৮-২-৫৬-৫, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, থারিন্ডু ৫.২-০-১৯-২)।

ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: পাথুম নিসাঙ্কা। 

ম্যান অব দা সিরিজ: পাথুম নিসাঙ্কা।