১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হায়দরাবাদে কার্সের বদলি লঙ্কান পেসার

আইপিএল শুরুর আগে দলের সঙ্গে অনুশীলনের সময় হাতে চোট পান ইংলিশ পেসার ব্রাইডন কার্স।

হায়দরাবাদে কার্সের বদলি লঙ্কান পেসার
দিলশান মাদুশাঙ্কা। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 09:34 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

দ্রুত সেরে উঠবেন ব্রাইডন কার্স, আশায় ছিলেন কোচ। কিন্তু ড্যানিয়েল ভেটোরির চাওয়া পূরণ হলো না। তাই ইংলিশ পেসারের জায়গায় লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

২৫ বছর বয়সী মাদুশাঙ্কাকে ৭৫ লাখ রুপিতে দলে যোগ করার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে ২০১৬ আইপিএলের চ্যাম্পিয়নরা।

এবারের আইপিএলের নিলামের আগে কার্সকে ধরে রাখে হায়দরাবাদ। কিন্তু আসর শুরুর আগেই চোট ছোবল দেয় তার শরীরে। নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে আঘাত পান তিনি।

কার্সকে দ্রুত পাওয়ার আশায় ছিলেন হায়দরাবাদের প্রধান ভেটোরি। কিন্তু প্রত্যাশা মতো তার উন্নতি হয়নি। তাই এবার তার বদলি নিয়েই নিল দলটি।

শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ২৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলে মোট ৭০ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। ২০২৪ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিং চোটে সেবার পুরো আসর থেকেই ছিটকে পড়েন এই ক্রিকেটার।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও অভিষেক হয়নি মাদুশাঙ্কার। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৬১ উইকেট নেওয়া বোলার এবার আইপিএলে খেলার সুযোগ পান কিনা, সেটা সময়ই বলবে। 

পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে পয়েন্ট টেবিলে এখন চতুর্থ স্থানে আছে হায়দরাবাদ। আগামী শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে তারা।