১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চোটের অবস্থা জানতে আইপিএল থেকে দেশে ফিরলেন কামিন্স

সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলের দ্বিতীয় অর্ধে মাঠে দেখা যাবে অস্ট্রেলিয়ান পেসারকে।

চোটের অবস্থা জানতে আইপিএল থেকে দেশে ফিরলেন কামিন্স
প্যাট কামিন্স। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 06:37 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল অভিযান শুরুর আগে স্কোয়াডে যোগ দিলেও, পিঠের সমস্যায় এখনও মাঠে নামার সুযোগ হয়নি প্যাট কামিন্সের। কোনো ম্যাচ না খেলেই এবার দেশে ফিরে গেলেন এই অস্ট্রেলিয়ান পেসার, উদ্দেশ্য শেষবার স্ক্যান করে চোটের অবস্থা বুঝতে।

পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন কামিন্স। গত জুলাই থেকে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, গত ডিসেম্বরে অ্যাশেজ তৃতীয় টেস্ট।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কামিন্সের এই স্ক্যান করানোর বিষয়টি পুর্ব-নির্ধারিত এবং সেটা ক্রিকেট অস্ট্রেয়ার তত্ত্ববধানে হতে হবে। গত বুহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্সের বিপক্ষে সবশেষ ম্যাচের পরই দল ছেড়ে যান তিনি।

সবকিছু প্রত্যাশানুযায়ী হলে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আইপিএলে দলে যোগ দেবেন কামিন্স। 

এই সবকিছুই অবশ্য একরকম পূর্ব-নির্ধারিতই। কেননা এবারের আইপিএলের আগেই এই তারকা পেসার জানিয়েছিলেন যে, নতুন করে খারাপ কিছু না ঘটলে আসরের দ্বিতীয় অর্ধে খেলবেন এবং দল ফাইনালসে গেলেও সেই ধাপেও খেলবেন তিনি। 

গত ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু করেছে হায়দরাবাদ। ওই ম্যাচের আগেই স্কোয়াডে যোগ দেন কামিন্স এবং সেই থেকে অনুশীলনে বোলিংও করছেন তিনি।

আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে হায়দরাবাদ। ২ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

আসরের শুরুর দিকে কামিন্স খেলতে পারবেন না, এটা নিশ্চিত হওয়ার পরই ইশান কিষানকে অধিনায়ক করে দলটি। সামনে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।