১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দর্শকদের সামনে হবে পিএসএল ফাইনাল

এবারের আসরে এই একটি ম্যাচই হবে দর্শকের উপস্থিতিতে।

দর্শকদের সামনে হবে পিএসএল ফাইনাল
ফাইনালে গ্যালারিতে থাকবে দর্শক। ছবি: পিএসএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 03:49 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এবারের আসরে এই একটি ম্যাচই হবে দর্শকের উপস্থিতিতে।  

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে তৈরি হয়েছে জ্বালানি সংকট। জ্বালানী সাশ্রয় করতে এবারের পিএসএল হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার জানান, ফাইনালে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ছয়টি ভেন্যুর পরিবর্তে এবার খেলা হচ্ছে শুধু লাহোর ও করাচিতে। গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৩ মে হবে ফাইনাল। 

টিকেট কিভাবে বিক্রি করা হবে, সে বিষয়ে পিসিবি এখনও বিস্তারিত কিছু জানায়নি।