Published : 14 May 2026, 06:50 PM
গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিট।
ঢাকার আফতাবনগরে বৃহস্পতিবার এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বরণ করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিভাগগুলোও নিজ নিজ শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।

নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য শামস রহমান, উপ-উপাচার্য আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।