১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিরাপদ দুধ উৎপাদনে সচেতনতা বাড়াতে প্রাণ ডেইরির সেমিনার

“ভোক্তাদের হাতে নিরাপদ দুধ পৌঁছে দিতে চার ধাপে মান পরীক্ষা করে প্রাণ ডেইরি," বলেন কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

নিরাপদ দুধ উৎপাদন নিশ্চিত করতে খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠার কথা এক সেমিনারে আলোচকদের বক্তব্যে উঠে এসেছে।

বুধবার নাটোরের গুরুদাসপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণ ডেইরির আয়োজনে ‘নিরাপদ দুধ: খামারি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ’ শিরোনামে এ সেমিনার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেমিনারে প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, “ডেইরি হাবের মাধ্যমে প্রাণ ডেইরি খামারিদের নিয়মিত প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তা করছে। 

“ভোক্তাদের হাতে নিরাপদ দুধ পৌঁছে দিতে সংগ্রহ কেন্দ্র থেকে প্যাকেটজাত হওয়া পর্যন্ত চারটি ধাপে দুধের মান পরীক্ষা করছে। তাই আমাদের ভোক্তারা নিরাপদ দুধের জন্য নিশ্চিন্তে প্রাণ ডেইরির ওপর আস্থা রাখতে পারেন।"

সেমিনারে অন্যদের মধ্যে গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন, জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।