১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন তাপস-সোহেল

“প্রবৃদ্ধি ও সুশাসনে দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।”

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন তাপস-সোহেল
তাপস চন্দ্র পাল ও শাহ্ মো. সোহেল খুরশীদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাপস চন্দ্র পাল ও শাহ্ মো. সোহেল খুরশীদ পদোন্নতি পেয়েছেন।

সম্প্রতি তাদেরকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সোহেল খুরশীদ ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।