১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে মিনিস্টার-মাইওয়ানের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 05:28 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী শিল্পগ্রুপ মিনিস্টার-মাইওয়ানের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার এ উপলক্ষে রাজধানীর গুলশানে মিনিস্টার-মাইওয়ানের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেখানে কোম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, “দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এ অবস্থানে পৌঁছেছে। ইতোমধ্যে দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে।”

মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, “মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (শো-রুম) মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) আলমগীর আজাদ পলক ও মো.  আল মামুন, করপোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি, কোম্পানির সচিব এ কে এম সায়েম হোসেন উপস্থিত ছিলেন।