Published : 05 Mar 2026, 04:17 PM
অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে ইফতারি বিতরণ করেছে কেক ব্র্যান্ড ‘ওয়ান্ডার কেক’ ।
বুধবার রাজধানীর সাতারকুলে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ শিশুর মাঝে এ খাবার দেওয়া হয়।
ইফতারের পাশাপাশি এসব শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের পণ্য উপহার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়ান্ডার কেক’র হেড অব মার্কেটিং এ এস এম বোরহান উদ্দিন চৌধুরি বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় হতদরিদ্র ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি।
“পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতেই এই বিশেষ ইফতার আয়োজন করা হয়েছে।”