১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই প্রযু্ক্তির ‘অ্যারোমা’ সিরিজের নতুন এসি আনল ভিশন

“এ এসির ব্যবহারবান্ধব বিভিন্ন ফিচার গ্রাহকদের আরামদায়ক অভিজ্ঞতা দেবে,” বলেন আরএফএল ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 05:31 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ব্র্যান্ড ভিশন এআই প্রযুক্তির ‘অ্যারোমা’ সিরিজের নতুন এসি বাজারে এনেছে।

শনিবার ঢাকার বনশ্রীর বিআরসিসি কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ এসি উদ্বোধন করেন আরএফএল ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক মো. নুর আলম।

আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন সিরিজের এসিতে এআইভিত্তিক ‘সেলফ-লার্নিং’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর অভ্যাস ও ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে কুলিং সেটিংস সমন্বয় করতে পারে। বিল্ট-ইন অ্যারোমা প্যানেলের মাধ্যমে শীতল বাতাসের পাশাপাশি ঘরে সুগন্ধও ছড়াবে।

“এতে স্মার্ট এয়ার ফ্লো, থ্রিডি এয়ার ইনটেক, শতভাগ কপার কনডেন্সার, ওভার দ্য এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট এবং অটো ক্লিনিং সুবিধা রয়েছে। পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট গ্যাস ও ইনভার্টার প্রযুক্তি ব্যবহারের ফলে কম বিদ্যুৎ খরচে কার্যকর কুলিং এবং দীর্ঘ সময় নির্ভরযোগ্য সেবা পাওয়া যাবে।”

উদ্বোধন অনুষ্ঠানে নুর আলম বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার সুবিধা এবং ব্যবহারবান্ধব বিভিন্ন ফিচার গ্রাহকদের আরো আরামদায়ক ও উন্নত অভিজ্ঞতা দেবে।”

আরএফএল ইলেকট্রনিক্সের হেড অব অপারেশনস শুভাশীষ ভট্টাচার্য, হেড অব মার্কেটিং রিফাত হাসান, হেড অব সেলস মো. হাফিজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।